যদি অপারেশনকালে রোগী মারা যায় তাহলে ডাক্তারের ওপর কী অনিবার্য?

1,858

প্রশ্ন 97818

যে ডাক্তারেরা অপারেশন করেন; ধরে নিই তাদের হাতে একজন রোগী মারা গেল— তারা অপারেশন করাকালে এবং অপারেশনের কারণে। এ কারণে কি তাদের ওপর কোন কিছু অনিবার্য হবে কিংবা তাদের ওপর কি কাফ্‌ফারা অনিবার্য হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি তাদের কোন কসুরের কারণে লোকটি মারা যায় কিংবা ডাক্তার যদি অপারেশন করতে না জানেন; সেক্ষেত্রে এর জন্য ডাক্তার দায়ী হবেন এবং তার উপর কাফ্‌ফারা ও তার আকিলা (পিতার দিকের পুরুষ আত্মীয়গণ)-এর উপর দিয়ত (রক্তমূল্য) আবশ্যক হবে।

কেননা এটি ভুলক্রমে হত্যা হিসেবে গণ্য। আর যদি ডাক্তার অপারেশন করায় অভিজ্ঞ হন এবং রোগীর শারীরিক অবস্থা এটি বহন করতে না পারে এবং ডাক্তারের কোন কসুর না ঘটে; তাহলে ডাক্তারদের ওপর কোন গুনাহ বর্তাবে না এবং তাদেরকে কোন ক্ষতিপূরণ বা কাফ্‌ফারা দিতে হবে না।

[‘আল-মুনতাক্বা মিন ফাতাওয়াস শাইখ সালিহ আল-ফাওযান (৩/২৮০)]

সূত্র

চিকিৎসা
ফৌজদারি আইন

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android