ইফতারের মধ্যে অপচয় কি রোযার সওয়াব কমিয়ে দেয়?

4,035

প্রশ্ন 106459

ইফতারের জন্য অতিরিক্ত খাবার বানানো কি রোযার সওয়াব কমিয়ে দিবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

এতে সিয়ামের সওয়াব কমবে না। রোযা পূর্ণ করার পরে কেউ যদি কোন হারাম কাজে লিপ্ত হয় তাতে রোযার সওয়াবের কমতি হবে না। তবে এ ধরনের অপচয় আল্লাহ তাআলার সেই বাণীর নিষেধাজ্ঞার অধীনে পড়ে যায়:

 وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ   

الأعراف : 31 

“তোমরা পানাহার কর, কিন্তুঅপচয়করোনা। নিশ্চয় তিনিঅপচয়কারীদেরকে পছন্দ করেন না।” [সূরা আ‘রাফ, আয়াত ৭:৩১]

অপচয় করাটা এমনিতেই হারাম। আর মিতব্যয়িতা হল জীবিকার অর্ধেক। তাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকলে তারা তা সদকাহ করে দিতে পারে। সেটাই তো উত্তম।”

ফাজিলাতুশ শাইখ মুহাম্মাদ ইবনে ‘উছাইমীন (রাহিমাহুল্লাহ)।

সূত্র

রমজানের মাসয়ালাসমূহ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play