শাওয়াল মাসের ছয় রোযা কি প্রতি বছর রাখা আবশ্যকীয়

4,671

প্রশ্ন 7865

জনৈক ব্যক্তি শাওয়ালের ছয় রোযা রাখেন। কোন এক বছর তার অসুখ হল কিংবা কোন প্রতিবন্ধকতার শিকার হলেন কিংবা অলসতা করে রোযা রাখলেন না। এতে করে কি তার গুনাহ হবে? কেননা আমরা শুনেছি যে, যে ব্যক্তি এ রোযাগুলো কোন বছর রাখে সে যেন এ রোযাগুলো আর না ছাড়ে।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

ঈদের দিনের পরে শাওয়াল মাসে ছয় রোযা রাখা একটি সুন্নত। যে ব্যক্তি একবার রোযা রেখেছে কিংবা একাধিকবার রোযা রেখেছে তার উপর এ রোযা অব্যাহতভাবে রেখে যাওয়া ওয়াজিব হয় না কিংবা না রাখলে গুনাহগার হয় না।

আল্লাহ্‌ই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার-পরিজন ও তাঁর সাহাবীবর্গের উপর আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র

নফল রোজা

সূত্র

ফাতাওয়াল লাজনাহ্‌ আদ্‌-দায়িমা (১০/৩৯১)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android