নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা

2,328

প্রশ্ন 97276

মুসলিম দেশসমূহে অনুষ্ঠিত কুরআনে কারীমের প্রতিযোগিতাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনার হুকুম কি?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

এ ক্ষেত্রে কোন আপত্তি আছে বলে আমি জানি না; যদি নারীরা আলাদা হয়, পুরুষেরা আলাদা হয়। যদি প্রতিযোগিতার স্থানে নারী-পুরুষের সংমিশ্রণ না থাকে। বরঞ্চ আলাদা আলাদাভাবে হয় এবং নারীরা পুরুষদের থেকে নিজেদেরকে ঢেকে রাখে ও পর্দা করে।

শ্রোতা যদি উপকৃত হওয়ার জন্য ও আল্লাহ্‌র বাণী অনুধাবন করার জন্য শুনে এতে কোন আপত্তি নেই। আর যদি নারীদের কণ্ঠস্বর শুনে মজা নেয়ার জন্য শুনে তাহলে সেটি জায়েয হবে না। যদি নিয়ত হয় উপকৃত হওয়া এবং কুরআন শ্রবণের মজা পাওয়া, কুরআন থেকে উপকৃত হওয়া; তাহলে এতে কোন গুনাহ হবে না; ইনশাআল্লাহ।[সমাপ্ত]

শাইখ আব্দুল আযিয বিন বায-এর ফাতাওয়া নুরুন আলাদ দারব (২/১০০)

সূত্র

কুরআন তেলাওয়াতের শিষ্টাচার

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android