রোযা অবস্থায় যার নাক থেকে রক্ত ঝরেছে

1,124

প্রশ্ন 12687

কোন রোযাদারের নাক থেকে যদি রক্ত ঝরে এর হুকুম কী। যেহেতু আমার এমনটি ঘটেছে।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি এমনটি ঘটে থাকে যা প্রশ্নে উল্লেখ করা হয়েছে; তাহলে আপনার রোযা সহিহ। যেহেতু নাক থেকে রক্ত ঝরা আপনার এখতিয়ারের বাহিরে। তাই এর কারণে আপনার উপর রোযা ভেঙ্গে যাওয়ার হুকুম বর্তাবে না। এর পক্ষে প্রমাণ পাওয়া যায় শরিয়তের সহজতার পক্ষের দলিলগুলোতে। যেমন আল্লাহ্‌ তাআলার বাণী: আল্লাহ্‌ কাউকে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেন না।[সূরা বাক্বারা, আয়াত: ১৮৬] এবং তাঁর বাণী:  আল্লাহ্‌ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না।[সূরা মায়িদা, আয়াত: ৬]

আল্লাহই তাওফিকের মালিক, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সাহাবীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (১০/২৬৪)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android