পবিত্র হওয়ার পর যে নারী থেকে রোযা অবস্থায় হলুদ তরল নির্গত হয়েছে

1,436

প্রশ্ন 12689

জনৈক নারী রমযান মাসে ফজরের পূর্বে পবিত্র হয়ে রোযা রেখেছেন। এরপর যোহরের নামাযের জন্য দাঁড়ালে হলুদ তরল দেখতে পান। তার রোযা কি সহিহ?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি ফজরের পূর্বে তার পবিত্রতা হাছিল হয়, এরপর তিনি রোযা রাখেন; তাহলে তার রোযা সহিহ। পবিত্রতার পর তিনি যে হলুদ তরল দেখলেন এটি তার পবিত্রতার উপর কোন প্রভাব ফেলবে না। যেহেতু উম্মে আতিয়্যা (রাঃ)-এর হাদিসে এসেছে: আমরা পবিত্রতার পর বাদামী ও হলুদ স্রাব-কে কোন কিছু বিবেচনা করতাম না[সহিহ বুখারী (১/৮৪), সুনানে আবু দাউদ (৩০৭) এবং ভাষ্যটি তার]

আল্লাহই তাওফিকের মালিক, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (10/158)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android