যে ব্যক্তি হজ্জ করা ও ব্যবসা করার জন্য সফর করেছেন

2,556

প্রশ্ন 32629

আমার জন্য কি এটি জায়েয হবে যে, আমি হজ্জ করার জন্য সফর করব এবং মক্কা থেকে কিছু পণ্য সামগ্রী ক্রয় করে এনে সেগুলো আমার দেশে বিক্রি করব; যাতে করে আমি কিছু লাভ পাই।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

হজ্জের মৌসুমে ব্যবসা করা জায়েয। ইমাম তাবারী তাঁর তাফসির গ্রন্থে সনদসহ ইবনে আব্বাস (রাঃ) থেকে আল্লাহ্‌র বাণী: তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ তালাশ করতে কোন আপত্তি নেই।[সূরা বাক্বারা, আয়াত: ১৯৮] এর ব্যাখ্যায় সংকলন করেছেন যে, তিনি বলেন: ইহরাম করার পূর্বে কিংবা ইহরাম করার পরে ক্রয়বিক্রয় করতে কোন আপত্তি নেই।

আল্লাহ্‌ই তাওফিকের মালিক।

সূত্র

হজ্জ ও উমরার হুকুম

সূত্র

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (১১/১৩)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android