কোরবানীর পশু জবাই করার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির জন্য যিলহজ্জ মাসের দশদিন মাথার চুল কাটা গুনাহর কাজ নয়

4,111

প্রশ্ন 33613

যদি কেউ আমাকে তার কোরবানীর পশু জবাই করার দায়িত্ব দেয় সেক্ষেত্রে যিলহজ্জ মাসের দশদিন আমার জন্যে কি আমার চুল কাটা জায়েয হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

হ্যাঁ, আপনার জন্য সেটা জায়েয হবে। কেননা চুল ও নখ কাটা হারাম বিশেষভাবে কোরবানীকারী ব্যক্তির উপর। কোরবানীকারী হচ্ছে যিনি পশুটির মালিক। আর যিনি পশুটি জবাই করার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তার উপর এগুলো কিছু অনিবার্য নয়।

শাইখ বিন বায (রহঃ) বলেন:

"প্রতিনিধিদের উপর কোন কিছু আবশ্যক নয়। কেননা তারা নিজেরা কোরবানীকারী নয়। বরং যারা তাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাই হচ্ছেন কোরবানীকারী।"[সমাপ্ত]

[ফাতাওয়া ইসলামিয়্যা (২/৩১৬)]

সূত্র

কোরবানী

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android