ইসলাম জিজ্ঞাসা ও জবাব
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

কোন কাফেরকে কোরবানীর গোশত দেয়া জায়েয আছে কি?

6,325

প্রশ্ন 36376

প্রশ্ন: কোন কাফেরকে কোরবানীর গোশত দেয়া জায়েয আছে কি?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

শাইখ ইবনে উছাইমীন বলেন:

কোন কাফেরকে সদকার নিয়তে কোরবানীর গোশত দেয়া জায়েয আছে; তবে শর্ত হচ্ছে- সে কাফের যেন মুসলমানদেরকে হত্যাকারীদের দলভুক্ত না হয়। যদি সে কাফের মুসলমানদেরকে হত্যাকারীদের দলভুক্ত হয় তাহলে তাকে কোন কিছু দেওয়া যাবে না। দলিল হচ্ছে- আল্লাহর বাণী: “দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিস্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ্‌ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন। আল্লাহ্‌ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করাতে সাহায্য করেছে। আর তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই তো যালিম।”[সূরা মুমতাহিনা, আয়াত: ৮-৯]

সূত্র

কোরবানী

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play