মক্কাবাসীর উমরা করার মীকাত

5,037

প্রশ্ন 43065

মক্কাবাসী উমরার জন্য কোথায় থেকে ইহরাম বাঁধবে? যদি তারা গ্রীষ্মের সময় 'আল-হাদা' (যে স্থানটি মীকাতের ভেতরে) তে কাটায় তাহলে উমরার জন্য তারা কোথায় থেকে ইহরাম বাঁধবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

মক্কাবাসী উমরার জন্য হারাম এলাকার বাহিরে থেকে যেমন 'তানয়ীম' থেকে ইহরাম বাঁধবেন। যদি তারা গ্রীষ্মকালে 'আল-হাদা'তে থাকেন তাহলে উমরার জন্য তারা তাদের থাকার জায়গা থেকে ইহরাম বাঁধবেন। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী; তিনি মীকাত নির্ধারণ করাকালে বলেছেন: "...আর যে ব্যক্তি এর ভেতরে অবস্থান করবে তার ইহরাম বাঁধার স্থান হল সে যেখান থেকে নিয়ত করে। এমনকি মক্কাবাসী মক্কা থেকে ইহরাম বাঁধবে।"[মুত্তাফাকুন আলাইহি] এবং সহিহ বুখারী ও সহিহ মুসলিম সাব্যস্ত হয়েছে যে, আয়েশা (রাঃ) যখন মক্কাতে থাকাবস্থায় উমরা করতে চাইলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে হালাল এলাকা (হারামের বাহিরে) থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র

হজ্জের মীকাতসমূহ

সূত্র

আল-লাজনাদ দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা (১১/১২৯)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android