ক্যাটাগরি
মলমুত্র ত্যাগ
ইসলামে প্রাকৃতিক প্রয়োজন সারার শিষ্টাচারসমূহ
ইসলামে প্রাকৃতিক প্রয়োজন পূরণের শিষ্টাচারসমূহ: কিবলামুখী না হওয়া। লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ না করা। মাটির নিকটবর্তী হয়ে বসে প্রয়োজন সারা। ডান হাত দিয়ে নাপাকি দূর না করা। লোকচক্ষুর আড়ালে যাওয়া। লজ্জাস্থান উন্মুক্ত না করা। বদ্ধ পানিতে প্রস্রাব না করা। প্রাকৃতিক প্রয়োজন সেরে ফেলার পর নাপাকি দূর করার ব্যাপারে গুরুত্ব দেওয়া। পবিত্রতা অর্জনের জন্য প্রয়োজন অনুপাতে তিন বা ততোধিক বেজোড় সংখ্যক বার নাপাকি ধৌত করা বা মুছে ফেলা। শৌচকার্যে হাড়-গোড় এবং গোবর ব্যবহার না করা। মানুষের হাঁটাচলার পথ কিংবা বিশ্রামের ছায়ায় প্রস্রাব না করা। যে ব্যক্তি প্রাকৃতিক প্রয়োজন সারছে তাকে সালাম না দেওয়া। প্রাকৃতিক প্রয়োজন সারার স্থানে থাকা অবস্থায় সালামের জবাবও না দেওয়া; যাতে আল্লাহর নাম নোংরা স্থানে উচ্চারণ থেকে পবিত্র থাকে। টয়লেটে প্রবেশ ও বের হওয়ার যিকিরসমূহ পড়ার ব্যাপারে সচেতন থাকা।সংরক্ষণ করুনপেশাব করার পর নিজের পোশাকের পবিত্রতার ব্যাপারে সন্দেহ হচ্ছে
সংরক্ষণ করুনক্ষুধা ও বায়ু চেপে রাখা ব্যক্তির নামায
সংরক্ষণ করুন