ক্যাটাগরি
পবিত্রতা
ইসলামে প্রাকৃতিক প্রয়োজন সারার শিষ্টাচারসমূহ
ইসলামে প্রাকৃতিক প্রয়োজন পূরণের শিষ্টাচারসমূহ: কিবলামুখী না হওয়া। লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ না করা। মাটির নিকটবর্তী হয়ে বসে প্রয়োজন সারা। ডান হাত দিয়ে নাপাকি দূর না করা। লোকচক্ষুর আড়ালে যাওয়া। লজ্জাস্থান উন্মুক্ত না করা। বদ্ধ পানিতে প্রস্রাব না করা। প্রাকৃতিক প্রয়োজন সেরে ফেলার পর নাপাকি দূর করার ব্যাপারে গুরুত্ব দেওয়া। পবিত্রতা অর্জনের জন্য প্রয়োজন অনুপাতে তিন বা ততোধিক বেজোড় সংখ্যক বার নাপাকি ধৌত করা বা মুছে ফেলা। শৌচকার্যে হাড়-গোড় এবং গোবর ব্যবহার না করা। মানুষের হাঁটাচলার পথ কিংবা বিশ্রামের ছায়ায় প্রস্রাব না করা। যে ব্যক্তি প্রাকৃতিক প্রয়োজন সারছে তাকে সালাম না দেওয়া। প্রাকৃতিক প্রয়োজন সারার স্থানে থাকা অবস্থায় সালামের জবাবও না দেওয়া; যাতে আল্লাহর নাম নোংরা স্থানে উচ্চারণ থেকে পবিত্র থাকে। টয়লেটে প্রবেশ ও বের হওয়ার যিকিরসমূহ পড়ার ব্যাপারে সচেতন থাকা।সংরক্ষণ করুনবীর্য ও কামরসের মাঝে পার্থক্য
বীর্য ও কামরসের মাঝে পার্থক্য হলো: ১- পুরুষের বীর্য গাঢ় সাদা পানি। আর নারীর বীর্য পাতলা হলুদ। অন্যদিকে কামরস হলো পাতলা পিচ্ছিল পানি যা যৌন কল্পনা অথবা ইচ্ছা পোষণ করলে বেরিয়ে আসে। এটি বের হওয়ার সময় যৌন উত্তেজনা অনুভূত হয় না, এটি সবেগে বের হয় না এবং এটি বের হওয়ার পর শারীরিক নিস্তেজতা আসে না। ২- বীর্যের কারণে জানাবতের গোসল আবশ্যক হয়, হোক সেটি যৌনসঙ্গমে লিপ্ত হওয়া কিংবা অন্য কোনো কারণে কিংবা স্বপ্নদোষের ফলে। অন্যদিকে কামরস বের হলে কেবল অযু আবশ্যক হয়। ৩- আলেমদের প্রাধান্যপ্রাপ্ত মত অনুসারে বীর্য পবিত্র, অন্যদিকে কামরস নাপাকি।সংরক্ষণ করুনরমযানে ফজরের পরে ফরয গোসল করা
সংরক্ষণ করুনহায়েযগ্রস্ত নারী কখন রোযা রাখবেন?
সংরক্ষণ করুন