হায়েযের পূর্বে নির্গত বাদামী স্রাব

7,769

প্রশ্ন 37840

আমি জন্মনিরোধক কপার-টি ব্যবহার করি। এ কারণে হায়েযের স্বাভাবিক রক্তস্রাব নির্গত হওয়ার তিনদিন আগে বাদামী রঙের স্রাব বের হয়। এতে করে কি আমার রোযা নষ্ট হবে এবং আমাকে রোযার কাযা পলন করতে হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) বলেন: “যদি এই বাদামী রঙের স্রাব হায়েযের সূচনা হয় তাহলে সেটি হায়েয। এটি জানা যাবে স্বভাবতঃ যে পেটব্যথা ও পেট কামড়ানি হয় এর মাধ্যমে। পক্ষান্তরে হায়েযের পরে যে বাদামী স্রাব নির্গত হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেটি বন্ধ হয়। কেননা হায়েযের রক্তের পরে যে বাদামী স্রাব নির্গত হয় সেটিও হায়েয। যেহেতু আয়েশা (রাঃ) বলেন: “সাদাস্রাব দেখার পূর্বে তোমরা তাড়াহুড়া করো না”।[রিসালাতুদ দিমা আত-তাবীঈয়্যা (৫৯)]

যদি আপনার কাছে প্রতীয়মান হয় যে, এই বাদামী স্রাব হায়েযের সূচনা তাহলে সেটি হায়েয।

এমনটি হলে আপনি নামায, রোযা বর্জন করবেন এবং পবিত্র হওয়ার পরে রোযা কাযা করবেন।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

ঋতুস্রাব ও প্রসব-উত্তরস্রাব
রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android