জনৈক খ্রিষ্টানের সাথে ঐকান্তিক সংলাপ
ইসলামী আকীদা সম্পর্কিত কিছু বিষয়: ১. জান্নাতের নিয়ামত শুধু শারীরিক বা ইন্দ্রিয়গত নয়; বরং আত্মিকও। সেটা হলো অন্তরের প্রশান্তির মাধ্যমে, আল্লাহর প্রতি সন্তুষ্টি ও আল্লাহর নৈকট্যে মাধ্যমে। বরং জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মহান আল্লাহকে স্বচক্ষে দেখা। ২. ইসলাম এমন একটি ধর্ম যা শুধু বর্জনের (কিছু না করার) নির্দেশ দেয় না; বরং কাজ করারও নির্দেশ দেয়। তাই মুক্তিলাভ শুধু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকলেই অর্জিত হবে না; বরং ফরয কাজগুলো পালন করতে হবে এবং হারাম থেকে বিরত থাকতে হবে। সুতরাং ইসলাম হচ্ছে নির্দেশিত কার্যাবলী পালন করা এবং নিষিদ্ধ কার্যাবলী বর্জন করা। ৩. ইসলাম নিশ্চয়তা দেয় যে, প্রত্যেক নিষ্ঠাবান মুসলিম যে মৃত্যু অবধি আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকবে সে অবশ্যই নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। ৪. মানুষের পাপ সম্পর্কে ইসলামী বিশ্বাস হলো: একজন ব্যক্তি নিজের কৃতকর্মের দায় নিজে বহন করবে; অন্য কেউ এর দায় বহন করবে না। অনুরূপভাবে সে নিজে অন্যের কৃতকর্মের দায় বহন করবে না। ৫. ইসলামে প্রবেশের চাবিকাঠি মাত্র দুটি বাক্য: “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই” এবং “মুহাম্মাদ আল্লাহর রাসূল।” এই ঘোষণার মাধ্যমে একজন ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই মুসলিম হতে পারে। এর জন্য বাপ্তিস্ম, যাজক বা কোনো নির্দিষ্ট স্থানে (মসজিদ বা অন্য কোথাও) যাওয়ার প্রয়োজন নেই।